কুমিল্লায় সাড়ে ৪শ’ পিস ইয়াবাসহ আটক ১ জন
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
কুমিল্লায় সাড়ে ৪শ’ পিস ইয়াবাসহ মোবারক হোসেন (২৯) নামে একজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার বিকালে জেলার সদর দক্ষিণ উপজেলার দূর্গাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোবারক হোসেন ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জানান, মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে র্যাবের একটি অপারেশন দল জেলার সদর দক্ষিণ উপজেলার দূর্গাপুর গ্রামের জনৈক মিজানুর রহমানের দোতলা ভবনের ছাদ থেকে মোবারক হোসেনকে ৪৬০ পিস ইয়াবাসহ আটক করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক ওই গ্রামের মৃত আনু মিয়ার ছেলে মিজানুর রহমান (৩১) পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা। এ ব্যাপারে সন্ধ্যায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২০- ১২-২০১৬ ইং / মো: হাছিব