কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় এক নারীাসহ তিনজন নিহত
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দুর্ঘটনায় এক নারীাসহ তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মহাসড়ক সংলগ্ন কুষ্টিয়া ডিসি কোর্টের সামনে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিক্সাকে চাপা দিলে হতাহতের এ ঘটনাটি ঘটে।
তবে এখনও পর্যন্ত নিহতদের পরিচয় এখনো পুলিশ জানাতে পারেনি।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, সন্ধ্যা পৌনে ছয় টারদিকে ভুট্টা বোঝাই একটি ট্রাক (যশোর-ট ১১-১২৯১) ঝিনাইদহ থেকে কুষ্টিয়া অভিমুখে আসার সময় কের কুষ্টিয়া ডিসি কোর্টের সামনে পৌছার পর নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী অটো রিক্সাকে ধাক্কা দেয়।
এতে অটো রিক্সাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন যাত্রী নিহত হন। অটো রিক্সা চালক মাশরুল ইসলামকে (৪০) গুরুতর অবস্থায় কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ স্থানীয়দের সহয়তায় ঘাতক ট্রাকটি সরিয়ে নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে। দুর্ঘটনার পর কুষ্টিয়া-ঝিনাইদ মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুরনায় যান চলাচল শুরু হয়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২০- ১২-২০১৬ ইং / মো: হাছিব