মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভলাকুট কে, বি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণা জয়ন্তী উদযাপিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৪৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

মন্তোষ চক্রবর্তী, ভলাকুট (নাসির নগর) ব্রাম্মন বাড়িয়া থেকে ফিরেঃ

বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে ব্রাম্মন বাড়িয়া জেলার নাসির নগর উপজেলার ভলাকুট কে, বি উচ্চ বিদ্যালয়ের অর্ধশত বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন হয়েছে! প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে আজ শনিবার সারাদিন ব্যাপি এই সুবর্ণ জয়ন্তী পালিত হয়।

এই অনুষ্ঠান সূচির মধ্যে ছিল আলোচনা সভা, সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে সাবেক প্রধান শিক্ষক ও সাদা মনের মানুষ সুধীর চন্দ্র বর্ধন এর সভাপতিত্বে, আলোচকদের মধ্যে ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবির, নরসিংদী কমার্স কলেজের প্রতিষ্ঠাতা অধক্ষ্য অহিভূষন চক্রবর্তী, সরাইল কলেজের সহকারী অধ্যাপক মানবর্দ্ধন পাল, নাসির নগর কলেজে সহকারী অধ্যাপক জামিল ফোরকান, কবি জায়দুল হোসেন ও কমল কান্তি মজুমদার।

পরে বিকেলে বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র দাসের সভাপতিত্বে সুধী সমাবেশে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক (এম পি), বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন, ব্রাম্মন বাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান (পিপি এম) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লিয়াকত আলী, ভলাকুট ইউনিয়নের চেয়ারম্যান এস এম বাকিবিল্লাহ জুয়েল প্রমুখ! সারাদিন সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রঞ্জন কুমার সরকার।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৪-১২-২০১৬ইং/ অর্থ