মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পুনাক কিশোরগঞ্জ এর শীতবস্ত্র বিতরণ

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৭৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

আশরাফ আলী, স্টার রিপোর্টার :

পুলিশ নারী কল্যান সংস্থা (পুনাক) এর উদ্যোগে কিশোরগঞ্জ রেল স্টেশনে ঠিকানাহীন, গরীব, বৃদ্ধ, মহিলা, প্রতিবন্ধীদের মাঝে শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন খান।

Displaying 03.jpg

শীতের শুরুতেই আজ রবিবার ২৫শে ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় স্টেশনে উপস্থিত শতাধিক শীতার্থ ভূমিহীন, গরীব, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়। এ সময় পুলিশ সুপারের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাকের সভানেত্রী উম্মে সালমা মুন্নি। এছড়াও অতিরিক্ত পুলিশ সুপার, সদর মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন, ওসি তদন্ত মোরশেদ উদ্দিন সহ পুলিশ ও ডিবি পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৫-১২-২০১৬ইং/ অর্থ