মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পুনাক কিশোরগঞ্জ এর শীতবস্ত্র বিতরণ

মুক্তিযোদ্ধার কন্ঠ ১৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

আশরাফ আলী, স্টার রিপোর্টার :

পুলিশ নারী কল্যান সংস্থা এর উদ্যোগে কিশোরগঞ্জ রেল স্টেশনে ঠিকানাহীন, গরীব, বৃদ্ধ, মহিলা, প্রতিবন্ধীদের মাঝে শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন খান।

Displaying 03.jpg

শীতের শুরুতেই আজ রবিবার ২৫শে ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় স্টেশনে উপস্থিত শতাধিক শীতার্থ ভূমিহীন, গরীব, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়। এ সময় পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন পুনাকের সভানেত্রী উম্মে সালমা মুন্নি, উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন, ওসি তদন্ত মোরশেদ উদ্দিন সহ পুলিশ ও ডিবি পুলিশের কর্মকর্তাবৃন্দ।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৫-১২-২০১৬ইং/ অর্থ