মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ঈশ্বরগঞ্জ পাবলিক স্কুলের ফলাফল প্রকাশ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

আজিজুল হাই সোহাগ, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার ঈশ্বরগঞ্জ পাবলিক স্কুলের ২০১৬ সেশনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।আজ সকালে স্কুলের প্রধান শিক্ষক হিমাংশু ভূষণ দেবনাথ মিন্টু সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক ইউসুফ আলী ফকির, স্কুলের পরিচালক আজিজুল হাই সোহাগ,তাজুল ইসলাম,সহকারী কৃষি কর্মকর্তা মোরশেদ আলী খান,শিক্ষার্থীর অভিভাবক মৌঃ তৈয়ব উদ্দীন,মুসলেম উদ্দীন,নাসরিন জাহান,আঁখি আখতার প্রমূখ।

মাহমুদুল হাসান ফারুক এর সঞ্চালনায় এ সময়ে আরও উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি শামসুন্নাহার হাই,পরিচালক দিলারা বিলকিস,সহকারী পরিচালক রোকসানা বেগম সহ অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থীরা।

২০১৬ সেশনের শিক্ষার্থীরা শতকরা ৮০ জন এ+ পেয়ে সফলতা অর্জন করেছে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৭-১২-২০১৬ইং/ অর্থ