গাবতলী মডেল থানার কান্তি জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত
আল আমিন মন্ডল, গাবতলী (বগুড়ার) প্রতিনিধি :
বগুড়ার গাবতলী মডেল থানার এএসআই কান্তি কুমার মোদক জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন। ওয়ারেন্ট তামিলসহ সার্বিক বিষয়ে বিশেষ অবদান রাখায় গত সোমবার জেলা পুলিশের মাসিক কল্যান অপরাধ সভায় চৌকস অফিসার হিসাবে সম্মাননা স্মারক (শ্রেষ্ট এএসআই) প্রদান করা হয়। জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এএসআই কান্তি কুমার মোদককে এই সম্মাননা স্মারক প্রদান করেন।
ইতিপূর্বেও তিনি চৌকস পুলিশ অফিসার হিসাবে তৎকালিন পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম এর কাছ থেকে সম্মাননা স্মারক পেয়েছিলেন। এএসআই কান্তি কুমার মোদক ১২বছরপূর্বে পুলিশ বিভাগে যোগ দিয়ে বিভিন্ন সাফল্য অর্জন করে। তিনি রংপুর জেলার পীরগাছা উপজেলার মনিরামপুর গ্রামের ফনিন্দ্র নাথের কনিষ্ঠ ছেলে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৭–ডিসেম্বর-২০১৬ইং/নোমান