লক্ষ্মীপুরের রায়পুরে ঢাকা আহ্ছানিয়া মিশনের বার্ষিক ক্রীড়া ও বনভোজন অনুষ্ঠিত
মনির হোসেন রবিন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
ঢাকা আহছানিয়া মিশন ডাম-সিএলসি প্রকল্পের লক্ষ্মীপুর জেলার রায়পুর এরিয়ায় উদ্দেগ্যে বার্ষিক ক্রীড়া ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গল বার ( ২৭ ডিসেম্বর ) রায়পুর উপজেলায় ৮নং চরবংশী ইউনিয়নের ৬৫৪ নং শিখন কেন্দ্রে ১০ টি শিখন কেন্দ্রের শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৬৫৪নং শিখন কেন্দ্রের সভাপতি বীর মুক্তিযুদ্ধা জনাব আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাম-সিএলসি প্রকল্পের রায়পুর এরিয়ার ম্যানেজার জনাব অশোক কুমার ঘোষ।
আরো উপস্থিত ছিলেন ৬৫৪ নং শিখন কেন্দ্রের এল আর সি সাধারণ সম্পাদক জনাব মো দুলাল সর্দার, অনলাইন পোর্টাল মুক্তিযোদ্ধার কন্ঠের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মনির হোসেন রবিন। ডাম-সিএলসি প্রকল্পের রায়পুর এরিয়ার টেকনিক্যল অফিসার জনাব মোঃ মোস্তাপিজুর রহমান, আবদুর রব আকন্দ,এডমিন এন্ড ফিনান্স এসিসটেন্ট দ্বীন মোহাম্মদ খান সহ ইউনিয়ন সুপার ভাইজার ও টিউটর বৃন্দ।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৭–ডিসেম্বর-২০১৬ইং/নোমান