সাভারে যুবকের লাশ উদ্ধার
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :
সাভার থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা নাম রিফাত। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে পৌর এলাকার রেড়িও কলোনি বউ বাজার থেকে লাশটি উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কারুজ্জামান লাশ উদ্ধারের ঘটনা নিশ্চিত করেন। এসময় তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।
এলাকাবাসী জানায়, রিফাতের ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে ঘরের দরজা ভাঙে ঘরের ভেতরে প্রবেশ করে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৮-ডিসেম্বর-২০১৬ইং/নোমান