মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

লক্ষ্মীপুরে লাখো মুসুল্লির আমিন আমিন ধ্বিনির মধ্য দিয়ে শেষ হলো ৫দিনব্যাপী মাহফিল

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

মনির হোসেন রবিন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

মোনাজাতে লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনির মধ্য দিয়ে শেষ হলো ৫দিনব্যাপী আজিমুশ্মান ইসালে সওয়াব, ঈদে মিলাদুন্নবি (সাঃ), আন্তর্জাতিক কেরাত হামদ নাত এর মাহফিল। রোববার ( জানুয়ারি ) সকাল সাড়ে ৮টার দিকে মুসলিম উম্মার শান্তি কামনা করে আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন চট্রগ্রাম আন্দরকিল্লা শাহি জামে মসজিদের সম্মানিত খতিব আওলাদে রাসুল (সাঃ) আলহাজ্ব হযরত মাও:সাইয়্যেদ মোঃ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আলমাদনী সাহেব। প্রায় ২০ মিনিট ধরে চলা আখেরি মোনাজাতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানঅংশগ্রহন করেন। গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) থেকে শুরু হয়ে আজ রবিবার (০১ জানুয়ারী) ফজরের নামাজের পর সমাপনী আলোচনার পর আখেরী মুনাজাতের মধ্য দিয়ে মাহ্ফিলের সমাপ্তি হয়। দেশের বিভিন্ন জেলা থেকে কমপক্ষে পাঁচ লাখ মানুষ এই মুনাজাতে অংশগ্রহণ করেন।রায়পুরে হায়দারগঞ্জের চর আবাবিল এলাকা থেকে এক কিলোমিটার এলাকায় মোনাজাতে শরীক হন লাখ লাখ নারীপুরুষ। এসময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো ময়দান উক্ত মুনাজাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ রাজনৈতিক নেতারা মোনাজাতে শরীক হন। বাংলাদেশ ছাড়াও সুদান, সৌদি আরব,কাতার, ওমান, মা লয়েশিয়া,সহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশী ধর্ম প্রাণ মুসলমান সরাসরি সম্প্রচার মাধ্যমে মুনাজাতে অংশ গ্রহণ করেন। এছাড়া ময়দানের আশপাশ বাজার ব্যবসী সহ আরো প্রায় দুই লাখ মুসল্লি মোনাজাতে অংশ নেন

 

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০১-০১-২০১৭ইং/ অর্থ