মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ঈশ্বরগঞ্জে ইয়াবাসহ আটক ২

BenjaminBlumenth ৬০ বার পঠিত ১ মিনিটের পাঠ

আজিজুল  হাই সোহাগ (ময়মনসিংহ),  ঈশ্বরগঞ্জ  প্রতিনিধি,

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে  ইয়াবাসহ আন্তজেলা মাদক বিক্রেতা চক্রের দুইজনকে আটক করেছে পুলিশ । গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার তেলুয়ারি গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে ফারুক মিয়া (২৮) ও কক্সবাজারের টেকনাফ উপজেলার যাদিমুরানোয়াপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে নূরুল হক (২৪) । রায়েরবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২ জানুয়ারি) রাত দশটার দিকে আঠারবাড়ি রেলস্টেশন এলাকা থেকে ১০ পিস ইয়াবা সহ তাদের গ্রেপ্তার করা হয় ।  আজ মঙ্গলবার তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন ।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৩   -০১-২০১৭ইং  / মো: হাছিব