ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় ট্রাক্টর-সিএনজি চালিত অটোরিক্সা সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। বুধবার সোয়া বারোটায় পৌর শহরের দত্তপাড়া সরকারি কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার চালক ও দুই নারী যাত্রীসহ চারজন প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সাটি ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জ আসছিল। অন্যদিকে ট্রাক্টরটি ময়মনসিংহে যাচ্ছিল।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় উত্তেজিত জনতা প্রায় ঘণ্টাখানেক রাস্তা অবরোধ করে রাখে। এতে দুই পাশের শত শত গাড়ি আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে যান চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত করে দেয়।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৪-০১-২০১৭ইং/ অর্থ