মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা উপলক্ষে মিডিয়ার সাংবাদিকদের নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

BenjaminBlumenth ২৭৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

আমিনুল হক সাদী,(কিশোরগঞ্জ) জেলা প্রতিনিধি,

কিশোরগঞ্জে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা উপলক্ষে জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় অনুষ্ঠিতব্য উন্নয়ন মেলার বিষয়ে বক্তব্য তুলে ধরেন জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শিবির বিচিত্র বড়–য়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মনিরুল ইসলাম পাটোয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ ভুইয়া প্রমুখসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরাতন স্টেডিয়ামে আগামী ৯ জানুয়ারী থেকে ১১ জানুয়ারী পর্যন্ত ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন।

আমিনুল হক সাদী,(কিশোরগঞ্জ) জেলা প্রতিনিধি,