পৌর মেয়র সাইফুলের মুক্তির দাবীতে গাবতলীতে কাউন্সিলরদের সংবাদ সম্মেলন
আলআমিন মন্ডল(বগুড়া) জেলা প্রতিনিধি,
বগুড়ার গাবতলীতে গ্রেফতারকৃত পৌর মেয়র সাইফুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবীতে পৌরসভা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন পৌর কাউন্সিলররা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর প্যালেন মেয়র মতিউর রহমান মতি। এ সময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর সংরক্ষিত মিলি বেগম, আঞ্জুয়ারা বেগম, মালেকা বেগম, কাউন্সিলর শাহজাহান আলী, সিরাজুল ইসলাম, হারুন অর রশিদ, সোহেল রানা, আব্দুল জলিল ও আফছার আলী মিজু। পৌরসভার সকল কার্যক্রম স্বাভাবিক রাখতে ও জনগনের সেবা নিশ্চিত করতে পৌর মেয়র সাইফুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবী করেন কাউন্সিলবৃন্দ। উলেখ্য, গাবতলী মডেল থানা পুলিশ থানা ভাঙ্গার মামলায় ওয়ারেন্টমূলে গত ২৯ডিসেম্বরে পৌর মেয়র সাইফুল ইসলামকে পৌরসভাধীন পশ্চিমপাড়া এলাকা থেকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৫ -০১-২০১৭ইং / মো: হাছিব