মধ্যপ্রাচ্যে নীট শিল্প সম্প্রসারণে কাজ করছেন সেলিম ওসমান : জিএম ফারুক
আহাম্মদ হোসেন নারায়ণগঞ্জ সংবাদদাতা
বিকেএমইএ-এর সহ-সভাপতি (অর্থ) জিএম ফারুক বলেছেন, মধ্যপ্রাচ্যের বাজারগুলোতে নারায়ণগঞ্জের নীটওয়ার সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছেন আমাদের সভাপতি এমপি সেলিম ওসমান বলে। শনিবার দুপুরের আগে বিকেএমইএ -এর কনফারেন্স রুমে জাতীয় রপ্তানী প্রশিক্ষণ কর্মসূচি (এনইটিপি) এর আওতায় রপ্তানী উন্নয়ন ব্যুরো (ইপিবি) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ‘ডিউটি ফ্রি এন্ড কোটা ফ্রি মার্কেট এক্সেস প্রোভাইডেড বাই সার্ক কান্ট্রিস চিনা, কোরিয়া এন্ড আদার্স’ শীর্ষক সেমিনার তিনি এই কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ বছর পূর্বে বিকেএমইএ’র সভাপতি এমপি সেলিম ওসমানকে দেশের বাইরে নতুন বাজার সৃষ্টি করার জন্য কাজ করতে নির্দেশ দিয়েছিলেন। সে অনুযায়ী এমপি সেলিম ওসমান জাপানে একটি নীটওয়্যার মেলা করেছেন। তিনি মধ্যেপ্রাচ্যের দেশগুলিতেও নীটওয়ার সম্প্রসারণের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া কিছুদিন পূর্বে গার্মেন্টস সেক্টরে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। আশা করি খুব দ্রুত সকল সমাস্যার সমাধান হয়ে যাবে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম ০৭ -০১-২০১৭ইং / মো: হাছিব