নাসির নগরে মন্দিরে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে বাড়িঘর ও মন্দিরে হামলা ভাঙচুরে জড়িত থাকায় নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এনিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১০৮ জনে।
গোয়েন্দা পুলিশের ওসি মফিজ উদ্দিন ভুইয়া জানান, সুরুজ আলী হামলা ও ভাংচুরের ঘটনার অন্যতম নেতৃত্বদানকারী। ভিডিও ফুটেজে তাকে দেখা গেছে। তাছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার আরো তথ্য প্রমাণ রয়েছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৮-০১-২০১৭ইং / মো: হাছিব