মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

চৌহালীতে ঘরের বেড়া কেটে গরু চুরি

BenjaminBlumenth ৯৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

ইমরান হোসেন আপন (সিরাজগঞ্জ) জেলা প্রতিনিধি,

উপজেলার মধ্যশিমুলিয়া চরে গত রাতে সাফাজ বেপারীর বাড়ীতে গোয়াল ঘরের বেড়া কেটে একটি ষাড় সহ দুটি গাভী চুরি হয়েছে যার বর্তমান বাজার মুল্য প্রায় তিন লক্ষ টাকা। এ ব্যাপারে জানতে চাইলে গরুর মালিক সাফাজ বেপারী কান্নায় ভেঙ্গে পরে কিছুই বলতে পারেননি। পরে তার ছেলে কান্না জরিত কন্ঠে বলেন দের লক্ষ টাকা ঋন আছি, এই টাকা এখন কিভাবে শোধ করবো জানিনা, গরু নিয়ে আশায় ছিলাম ঋন শোধ করে পূর্ব পারে বাড়ী করবো কারন চরের বাড়ী যেকোনো সময় নদীতে বিলিন হতে পারে।

 

গরু চুরি হওয়ায় এখন আমরা নিঃশ্ব হয়ে গেলাম। পাশে বসা একজন বলেন চোরের কঠিন বিচার হলে আর চুরি হবেনা, মাতবররা যদি কঠিন নিয়ম করেন যে চোর ধরা পরলে হাত কাটা হবে সে আমার ভাই বা ছেলে হলেও, তাতে আমরা তাদের সাহায্য করবো।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৮-০১-২০১৭ইং  / মো: হাছিব