মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

উল্টো করে বেঁধে নির্যাতন করার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট

BenjaminBlumenth ৩৩২ বার পঠিত ১ মিনিটের পাঠ

আইন আদালত,

 

ঘুষ না দেওয়ায় যশোরের সদর উপজেলায় যুবক আবু সাঈদকে উল্টো করে বেঁধে নির্যাতন করার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট।

যাদের তলব করা হয়েছেন তারা হলেন- যশোর সদর থানার পুলিশ পরিদর্শক নাজমুল হাসান ও উপপরিদর্শক হাবিবুর রহমান।

আগামী ২৫ জানুয়ারি তাদের স্বশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই দিন নির্যাতনের শিকার আবু সাঈদকেও উপস্থিত থাকতে বলা হয়েছে।

রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে আবু সাঈদকে উল্টো করে বেঁধে নির্যাতনের খবর প্রকাশিত হয়। এই প্রতিবেদনটি নজরে নিয়ে আদালত এই আদেশ দেন।

 

   মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৮-০১-২০১৭ইং  / মো: হাছিব