মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

গাবতলীতে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

BenjaminBlumenth ৫৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

আমিন মন্ডল( বগুড়া) সংবাদদাতা,

 

বগুড়ার গাবতলী প্রেসক্লাব কার্যালয়ে নবাগত ইউএনও মোঃ মনিরুজ্জামানের সঙ্গে গতকাল বিকালে উপজেলায় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা সভাপতিত্বে করেন প্রেসক্লাবের সভাপতি এনামুল হক। আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাসিল্যান্ড রামকৃষ্ণ বর্মন, ওসি শাহিদ মাহমুদ খান, রাকাব অফিসার্স এসোসিয়েশন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহমুদুল আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি রায়হান রানা, প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম লাকী, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা, যুগ্ম সম্পাদক আল আমিন মন্ডল, কোষাধ্যক্ষ সাব্বির হাসান, নির্বাহী সদস্য ইসলাম রফিক, প্রতিষ্ঠাতা সদস্য মনিরুল ইসলাম মিলন, এম ফজলুল হক বাবলু, সদস্য নজরুল ইসলাম খান, আতাউর রহমান, রনি সরকার, নাছের মাহমুদ মানিক প্রমূখ।

 

  মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৯-০১-২০১৭ইং  / মো: হাছিব