লক্ষ্মীপুরে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু
মনির হোসেন রবিন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
উন্নায়নের গণতন্ত্র- শেখ হাসিনার মূলমন্ত্র’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনের রেখে লক্ষ্মীপুরে শুরু হলো তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা। আজ সোমবার (৯ জানুয়ারি) বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে লক্ষ্মীপুরসহ সারা দেশে উন্নয়ন মেলা-২০১৭ উদ্বোধন করেন। তার ধারাবাহিকতায় লক্ষ্মীপুর সদর, রামগঞ্জ, রায়পুর, রামগতি ও কমলনগর সহসহ উপজেলায় এ মেলার আয়োজন করা হয়। লক্ষ্মীপুরের বিভিন্ন সরকারী বিভাগের অবকাঠামোগত উন্নয়নের আলোকচিত্রের উপর এ মেলার আয়োজন করা হয়। উন্নয়ন মেলা ৯ জানুয়ারী শুরু হয়ে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত চলবে।
এর আগে সকালে উন্নয়ন মেলা-২০১৭ উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। সকাল ১০টার দিকে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র্যালি বের করেন জেলা প্রশাসক। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে উন্নয়ন মেলায় গিয়ে শেষ হয়। র্যালি শেষে অতিথিরা জেলা প্রশাসক প্রাঙ্গনে মেলার স্টলগুলো পরিদর্শন করেন। এতে সরকারি-বেসরকারি সংস্থার প্রায় ৫০ টি স্টল বসেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন কর্তৃপক্ষ।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, জেলা সিভিল সার্জন মো. মোস্তফা খালেদ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মোরশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (সার্কেল) শেখ মোহাম্মদ শাহ নেওয়াজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান ও সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন প্রমুখ।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৯-০১-২০১৭ইং / মো: হাছিব