মঙ্গলবার বিকালে নগরীর কোতোয়ালি থানার বিআরটিসি বাস স্টেশন সংলগ্ন ফলমন্ডি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান অধিদপ্তরের সহকারী পরিচালক জিল্লুর রহমান।
গ্রেপ্তাররা হলেন- ফরিদ আলম (৪০), হায়দার আলী (২৮), মো. শরীফ (২২), আরফাতুল ইসলাম (২২)। এদের মধ্যে আরফাতুল কক্সবাজারের পেকুয়া উপজেলার ও অন্যরা টেকনাফের বিভিন্ন এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, গ্রেপ্তাররা ইয়াবা নিয়ে টেকনাফ থেকে চট্টগ্রামে এসেছিল। বিকালে ফলমন্ডি এলাকায় সেগুলো বিক্রির জন্য নিয়ে যায়।
এসময় আগে থেকে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে কোতোয়ালি থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান জিল্লুর।