সাঁওতালদের মাঝে বৃহৎ ত্রাণ দিলেন গ্রো ফাউন্ডেশন
মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতালদের মাঝে বৃহৎ আকারে ত্রাণ দিলেন গ্রো ফাউন্ডেশন। গত মঙ্গলবার প্রায় এক হাজার পরিবার ও শিশুদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রো ফাউন্ডেশনের প্রতিষ্টাতা প্রকৌশলী সৌমেন সেনগুপ্ত, প্রবীণ সমাজ সেবক রবীন্দ্র চক্রবর্তী, আওয়ামীলীগ নেতা ও স্হানীয় সাবেক ইউপির চেয়ারম্যান সান্তনু দে, সিপিবির নেতা তাজুল ইসলাম, অশোক আগাওয়াল, আদিবাসী নেতা ও ত্রাণ কমিটির সভাপতি ভবানী মর্ম, আদিবাসী নেতা পারনা রাস, ক্ষতি গ্রস্থ বাঙালী নেতা খলিলুর রহমান ও গ্রো ফাউন্ডেশনের পংকজ দেব প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, সাঁওতাল নেতা এম আই। পরে, গ্রো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী সৌমেন সেনগুপ্ত আরো ২৫০ টি পরিবার কে চাল, আলু, লবন, চিনি, সুজি সহ খাদ্য সামগ্রী তুলে দেন ত্রাণ কমিটির হাতে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১২-০১-২০১৭ইং/ অর্থ

