তানোরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তানোর থানা পুলিশের কয়েকটি দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আজ শুক্রবার বিকেলে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে আমশো গ্রামের মৃত ইদ্রিস আলী শাহের ছেলে আবু বাক্কার (২৮), একই গ্রামের মৃত আমজেদ আলীর ছেলে হাবিবুর রহমান (৪৪) এবং মৃত মুসলেম মোল্লার ছেলে মুকছেদ আলী (৪২) গ্রামে মাদক সেবন করে মাতলামি করছিলেন। এ সময় তানোর থানার এসআই আব্দুল রউফ তাদেরকে আটক করেন। অপরদিকে, দমদমা গ্রামে অভিযান চালিয়ে হেফাজ মণ্ডলের স্ত্রী মাদক ব্যাসায়ী লাইলী বেগমকে (৪০) আট লিটার চোলাই মদসহ আটক করেন তানোর থানার এসাঅই ইসমাইল হোসেন। এ ছাড়া ঢাকায় দায়ের করা একটি গাড়ি পোড়ানো মামলায় গ্রেপ্তারি পলোয়ানার পলাতক আসামি সিন্দুকাই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে আজাহার আলী (৫৫), তার ভাই আমির আলী (৫০), আমির আলীর ছেলে আক্তার হোসেন (২৮) এবং একই গ্রামের হামিদ মোল্লার ছেলে আব্দুল কাদেরকে (৪৩) তাদের বাড়ি থেকে আটক করেন তানোর থানার সেকেন্ড অফিসার এসআই আনোয়ার হোসেন। আদালতে দায়ের করা একটি মামলায় সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানার পলাতক আসামি সাতপুকুরিয়া গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে মোস্তাফিজুর রহমানকে (৪২) বাড়ি থেকে আটক করেন মুণ্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আব্দুল মালেক।
অপরদিকে, তানোর থানায় দায়ের করা একটি চাঁদাবাজি মামলার আসামি নওগাঁ জেলার মান্দা উপজেলার হোসেনপুর গ্রামের আব্দুল মণ্ডল ওরফে আবুল হোসেনের ছেলে হোসাইন আলীকে (৩২) বাড়ি থেকে আটক করেন মামলার তদন্তকারী কর্মকর্তা তানোর থানার সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন। তানোর থানার ওসি মীর্জা আব্দুস সালাম বলেন, “গত বৃহস্পতিবার রাতে পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ঘটনায় আটক করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৩ -০১-২০১৭ইং / মো: হাছিব