মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করে না.গঞ্জে ছাত্র ফেডারেশনের মানববন্ধন

BenjaminBlumenth ৫৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

নিজেস্ব সংবাদদাতা

অবিলম্বে পাঠ্যপুস্তক কেলেঙ্কারির সাথে যুক্ত ব্যক্তিবর্গের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষা ক্ষেত্রে ব্যর্থতার দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা। শনিবার সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দ্রুত সময়ের মধ্যে সংশোধিত পাঠ্যপুস্তক বিদ্যালয়সমূহে পৌঁছে দেয়ার আহ্বান জানানো হয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করে না.গঞ্জে ছাত্র ফেডারেশনের মানববন্ধন মানববন্ধনে এ বছর প্রাথমিক ও মাধ্যমিক পাঠ্যপুস্তকে অসংখ্য ঐচ্ছিক ভুল, দলীয় শ্লোগান ও নানান সাম্প্রদায়িক উপাদান যুক্ত পাঠ্যবই প্রদানের প্রতিবাদ করা হয়। ভবিষ্যৎ প্রজন্মকে ভুল ও অনৈতিক শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে বিপথে চালিত করার সরকারি ষড়যন্ত্রের বিরুদ্ধে হুশিয়ারীও জানানো হয় এ মানববন্ধন থেকে। এ ছাড়াও পাঠ্যবইয়ে সাম্প্রদায়িক বিদ্বেষমূলক উপাদান যুক্ত করে বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীকে খুশি করা ও ভবিষ্যতে একটি সাম্প্রদায়িক জাতিরাষ্ট্র গঠনের সূক্ষ্ম পায়তারার বিরুদ্ধে বক্তারা কথা বলেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করে না.গঞ্জে ছাত্র ফেডারেশনের মানববন্ধন মানববন্ধনে সংহতি বক্তব্যে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায় বলেন, সরকার অন্যায়ভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে পুরো জাতিকে নিয়ে তামাশা করছে। এ অবস্থা অবিলম্বে বন্ধ করার দাবি জানান তিনি।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মশিউর রহমান খান রিচার্ড এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য দিয়ে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের জেলার সদস্য সচিব অঞ্জন দাস, ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি আরিফ হোসেন নয়ন, সহ-সাধারণ সম্পাদক শুভ দেব, অর্থ সম্পাদক খাদিজা অন্তরাসহ আরও অনেকে।