কলেজছাত্রীকে কোপানোর ঘটনায় সিলেট জুড়ে নিন্দা ঝড়
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
সিলেটের জকিগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামে কলেজছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে কোপানোর ঘটনায় সিলেট জুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। তারা হামলাকারীকে গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন।
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রবিবার রাতে ঝুমা আক্তার সুমা (১৮) নামে এক কলেজছাত্রীকে কুপিয়ে আহত করে একই গ্রামের বাহার (২২) নামের এক যুবক। ঘটনার পর থেকে বাহার পলাতক রয়েছে। ঝুমা ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এই ঘটনায় সোমবার ভোরে জিজ্ঞাসাবাদের জন্য হামলাকারীর পিতা আবদুল গফুর (৬০) ও ভাই নাসির উদ্দিনকে(২২) আটক করেছে পুলিশ। ঝুমা বেগম জকিগঞ্জের ইছামতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান খান জানান, কলেজছাত্রী আহতের ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।