মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, আটক ধর্ষক

Muktijoddhar Kantho ৫৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ ধানঘড়া গ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় কিশোরীর ভাই লিটন মিয়া বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।

পুলিশ ও কিশোরীর পরিবারের সদস্যরা জানান, সোমবার রাত ৮টার দিকে ওই কিশোরী প্রকৃতির ডাকে ঘর থেকে বাইরে বের হলে প্রতিবেশী আলতাফ হোসেনের ছেলে নুরু মিয়া (৩৯) তাকে ধরে নিয়ে বাড়ির পাশের এক নির্জন স্থানে ধর্ষণ করে।

কিশোরটি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে আর ফিরে না আসায় তার মা বাইরে এসে খোঁজাখুঁজি করেন।

একপর্যায়ে অচেতন অবস্থায় মেয়েটিকে তিনি খুঁজে পান। মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে মেয়েটিকে উদ্ধার করেন।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, অভিযোগ পাওয়ার পর পরই অভিযান চালিয়ে ধর্ষক নুরু মিয়াকে আটক করা হয়েছে।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৭-জানুয়ারি-২০১৭ইং/নোমান