লক্ষ্মীপুরে নিঝুম দ্বীপের হরিণ উদ্ধার
মনির হোসেন রবিন, লক্ষ্মীপুর প্রতিনিধি:
রামগতি উপজেলার মেঘনার দ্বীপ ইউনিয়ন চর আব্দুল্যার চর গজারিয়া এলাকায় মেঘনা নদীর পানি সাথে ভেসে আসা একটি হরিণ উদ্ধার করেছে স্থানীয়রা।মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শফি কামালের কাছে উদ্ধারকৃত হরিণটি হস্তান্তর করে চর গজারিয়া পুলিশ।হরিণটি নোয়াখালীর নিঝুম দ্বীপ থেকে ভেসে আসছে বলে ধারণা করা হয়। এর আগে দুপুরে হরিণটিকে নদীর কূলে ভাসতে দেখে স্থানীয়ারা উদ্ধার করে পুলিশকে খবর দেয়।স্থানীয় চর আবদুল্লা ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মো. বেল্লাল হোসেন হরিন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
হরিণটি বুধবার সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা বন বিভাগের মাধ্যমে নোয়াখালী বন বিভাগের নিকট হস্তান্তর করা হবে বলে মুক্তিযোদ্ধার কন্ঠ কে জানিয়েছেন রামগতি উপজেলা ভেটেনারি সার্জন ডাক্তার আবদুল সাত্তার বেগ। মাতৃ হরিণটি বর্তমান অবস্থা সন্তোষজনক। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শফি কামাল বলেন অসুস্থ অবস্থায় উদ্ধারকৃত হরিণটির চিকিৎসা চলছে।জানা যায়, এর আগে গত ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর তারিখে ও ঘাসিয়ার চরের থেকে আরো একটি হরিণ উদ্ধার করে স্থানীয় জনতা।তখন ওই হরিণটি জবা করে খেয়ে ফেলার অভিযোগ ওঠে।তখন এ নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়।
চর আবদুল্লাহ ইউনিয়নের তেলিরচরের কামাল বাজার মাছ ঘাটের জেলে আবুল কালাম মাঝি জানান, মেঘনার জোয়ারে প্রায় সময় নোয়াখালীর নিঝুম দ্বীপ থেকে হরিণ ভেসে যেতে দেখেছে তারা।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৮-০১-২০১৭ইং/ অর্থ