জিয়াউর রহমানের ৮১তম জন্ম বার্ষিকী উপলক্ষে গাবতলীতে বিএনপির সভা ও কেক কর্তন
আল আমিন মন্ডল (বগুড়া) জেলা প্রতিনিধি,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্ম বার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলী থানা বিএনপি ও যুব-ছাত্রদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং কেক কর্তন করা হয়। বিএনপির নেতা আবুল হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাবতলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুন। যুবদল নেতা একেএম আক্তারুজ্জামান লিটনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা শ্রমিকদল নেতা আব্দুর রহিম পিন্টু, বিএনপি নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি, আবু তাহের, ডাঃ জাহাঙ্গীর আলম, আফতাব হোসেন, মফিদুল ইসলাম, মকবুল হোসেন, আশরাফ হোসেন, মাহফুজার রহমান, মোস্তাফিজার রহমান, মতিয়ার রহমান, আবু আছাদ, মোমিনুল হক, নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম, গোলাম রব্বানী, আব্দুল লতিফ, জিয়া পরিষদ নেতা অধ্যাপক নূরে আলম সিদ্দীকি, যুবদল নেতা এমআর ইসলাম রিপন, হারুনুর রশিদ হারুন, মিজানুর রহমান মিন্টু, আরিফুর রহমান মজনু, ছাত্রদল নেতা রুহুল হাসান রুহিন, সুজন আহম্মেদ, আশরাফুল ইসলাম, চ ল কুমার প্রমূখ। শেষে দোয়া ও কেক কর্তন করা হয়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৯ -০১-২০১৭ইং / মো: হাছিব