জিয়াবাড়ীতে জিয়া’র ৮২তম জন্মদিন পালন
আল আমিন মন্ডল( বগুড়া ) জেলা প্রতিনিধি,
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, জিয়াউর রহমান আমাদের সবার আদর্শ। তিনি সবার হৃদয়ের মাঝে বেঁচে থাকবেন চিরকাল-চিরদিন। জিয়াউর রহমান সবসময় দেশ-মাটি ও মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ ছিলেন। জিয়াউর রহমান ইতিহাসে চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকবেন। তিনি আরো বলেন, এসরকার বিএনপির নেতাকর্মীদের উপর জেলজুলুম নির্যাতন চালিয়ে দেশের গণতন্ত্র কে হত্যা করেছে। তিনি গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮২তম জন্মদিন উপলক্ষে জিয়ার জন্মভূমি গাবতলীর বাগবাড়ী ‘জিয়াবাড়ী’তে নশিপুর ইউনিয়ন বিএনপির ও সকল অঙ্গদল এবং জিয়া পরিবারের যৌথ উদ্যোগে কুরআনখানী ও কেক কর্তন এবং দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা রাজ্জাকুল আমীন রোকন তালুকদার, নশিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজার রহমান ফারুক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক জোবাইদুর রহমান গামা, বিএনপির নেতা মনিরুজ্জামান ফারুক, অধ্যক্ষ ফজলার রহমান, আমিনুল ইসলাম রাঙ্গা, জহুরুল ইসলাম সজল, শফিকুল ইসলাম শফিক, শাহীন সরকার, মামুনুর রশিদ, যুবদল নেতা একেএম আক্তারুজ্জামান লিটন, আরিফুর রহমান মজনু, নজরুল ইসলাম বজলু, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম পোটল, আনজু মন্ডল, শফিকুল ইসলাম, ইউপি সদস্য আলমগীর হোসেন, আমিনুল ইসলাম, মহিলাদল নেত্রী রোকেয়া তালুকদার, ছাত্রদল নেতা আনোয়ার হোসেন টগর, আশরাফুল ইসলাম, মহব্বত আলী, কামরুল ইসলাম, শ্রমিকদল নেতা আজাহার আলী, আব্দুল জলিল মন্ডল, রফিকুল ইসলাম, মিজু আহম্মেদ প্রমূখ। শেষে দেশ-জাতি ও জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৯ -০১-২০১৭ইং / মো: হাছিব