মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সিরাজগঞ্জ সদর থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

BenjaminBlumenth ৬২ বার পঠিত ১ মিনিটের পাঠ

ইমরান হোসেন আপন (সিরাজগঞ্জ ) জেলা প্রতিনিধি,

সিরাজগঞ্জ সদর উপজেলার মাহমুদপুর এলাকায় মুসলিম মন্ডল নামের (৩৭) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। স্পেশাল কোম্পানী, র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের ডিএডি মোঃ ইলিয়াস আলী প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার বিকেলে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর থানার মাহমুদপুর এলাকার যুগান্তর সংসদ চালাবিহীন বিল্ডিং এর উত্তর পার্শ্বে অভিযান পরিচালনা করেন। এ সময় কান্দাপাড়া গ্রামের মোঃ মহর মন্ডল এর ছেলে ইয়াবা ব্যবসায়ী মোঃ মুসলিম মন্ডল (৩৭) কে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট ও নগদ ১ হাজার দুইশত টাকাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ থানায় মামলা ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলা দায়ের করা হয়েছে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২০  -০১-২০১৭ইং  / মো: হাছিব