রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরে জড়িত থাকার অভিযোগে ৩ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ
কাওছার আহম্মেদ রিপন, ভ্রাম্যমাণ প্রতিনিধি
গত ১৯-০১-২০১৭ তারিখ বৃহস্পতিবার দুপুর দুইটার সময় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শুভ, ফাইন্যন্স বিভাগের ফাহাদ, লোকপ্রশাসন বিভাগের শফিকুল। এরা সবাই অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ রুনু জানায়, তাদেরকে জিজ্ঞাসাবাদে ছাত্রশিবিরে সংপৃক্ততার খবর পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতেই তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২০ -০১-২০১৭ইং / মো: হাছিব