মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সাঁওতাল পল্লীতে সনাতন মৈত্রী সংঘের ত্রাণ বিতরণ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭০ বার পঠিত ১ মিনিটের পাঠ

ভ্রাম্যমাণ প্রতিনিধি ( মুক্তিযোদ্ধার কন্ঠ) গাইবান্ধা জেলাঃ

গোবিন্দ্রগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্ত সাঁওতালদের মাঝে ত্রাণ বিতরণ করেছে সনাতন মৈত্রী সংঘ পাবনা জেলা শাখা। আজ শনিবার প্রায় পাচঁ শতাধিক ক্ষতিগ্রস্ত সাঁওতাল আদিবাসীদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।

বাংলাদেশ সনাতন মৈত্রী সংঘ কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় ও পাবনা জেলা শাখার আয়োজনে এই ত্রাণ বিতরণকালে উপস্থিতি ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির গোবিন্দ্রগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক অশোক আগাওয়াল, সনাতন মৈত্রী সংঘ পাবনা জেলা শাখার সভাপতি দীপ্ত কে ঘোষ, সাধারণ সম্পাদক অংশুমান গোস্বামী, নির্বাহী সদস্য গোপাল সরকার, জয়দেব চন্দ্র বর্মন, রাহুল সাহা, উজ্জ্বল সরকার প্রমুখ।

এই সময় পাচঁ শতাধিক ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল, আলু, খাবার স্যালাইন সহ নানা উপকরণ দেওয়া হয়।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২১-০১-২০১৭ইং/ অর্থ