মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

১২ দফা দাবিতে উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

BenjaminBlumenth ৯ বার পঠিত ২ মিনিটের পাঠ
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
১২ দফা দাবিতে উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের আল্টিমেটাম দিয়েছে পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।
শনিবার সন্ধ্যায় রাজশাহীর কাশিয়াডাঙ্গায় পরিবহন মালিক গ্রুপের জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২৬ জানুয়ারি থেকে ধর্মঘটে যাওয়ার আল্টিমেটাম দেয়।
সংবাদ সম্মেলনে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আন্দোলন কমিটির সভাপতি আব্দুল মান্নান আকন্দ বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় ১২ দফা দাবি মানা না হলে আগামী ২৬ জানুয়ারি থেকে উত্তরবঙ্গেও (রংপুর ও রাজশাহী বিভাগীয়) অনির্দিষ্টকালের জন্য সব পণ্যবাহী যানবাহন বন্ধ থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান আব্দুল মান্নান আকন্দ। এ সময় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সামসুর রহমান খান মানিক, ঐক্য পরিষদের আন্দোলন কমিটির সহ-সভাপতি সদরুল ইসলাম, মোজাম্মেল হক কবির, মোস্তারুল ইসলাম আলম, সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মণ্ডল ও রবিউল নবী প্রমুখ।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২১  -০১-২০১৭ইং  / মো: হাছিব