মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সরকারের জুলুমনির্যাতন থেকে জনগণ মুক্তি পেতে চায়: সিটি মেয়র বুলবুল

BenjaminBlumenth ৭৫ বার পঠিত ৪ মিনিটের পাঠ

আল আমিন মন্ডল ( বগুড়া জেলা) প্রতিনিধি,

কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেছেন, দেশে কোন গণতন্ত্র নেই। ফলে গণতন্ত্র আজ বিপন্ন। সরকার বিএনপির নেতাকর্মীদের জেলজুলুম নির্যাতন করছে। জিয়া আমাদের আদর্শ। বাংলাদেশের উন্নয়নে তিনি একজন পথ প্রদর্শক ছিলেন। তিনি আরো বলেন, এ সরকারের জেল জুলুম নির্যাতন থেকে জনগণ মুক্তি পেতে চায়। তিনি  আজ  বিকাল ৪টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্ম উৎসব উপলক্ষে জিয়ার জন্মভূমি গাবতলীর বাগবাড়ী ‘জিয়া মে ’ নশিপুর ইউনিয়ন বিএনপির ও জিয়া পরিবারের যৌথ উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জিয়া’র ৮১তম জন্ম উৎসব উদযাপন কমিটির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক  মতিয়ার রহমান মুন্টু, বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন। ড্যাব বগুড়া জেলা শাখার সভাপতি  অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী। আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা শেখ তাহা উদ্দিন নাইম, এড্যাঃ রাফি পান্না, রোকন তালুকদার, গাবতলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুন, জেলা শ্রমিকদল নেতা আব্দুর রহিম পিন্টু, ড্যাব নেতা অধ্যাপক ডাঃ ইকবাল হোসেন, ডাঃ আব্দুর রশিদ, বিএনপির নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি, আবু তাহের, নশিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজার রহমান ফারুক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক জোবাইদুর রহমান গামা, বিএনপির নেতা মনিরুজ্জামান ফারুক, অধ্যক্ষ ফজলার রহমান, আমিনুল ইসলাম রাঙ্গা, জহুরুল ইসলাম সজল, শফিকুল ইসলাম শফিক, জুলফিকার হায়দার গামা, মাহবুবুর রহমান, শাহীন সরকার, মামুনুর রশিদ, মোমিনুল হক, জিয়া পরিষদ নেতা অধ্যাপক নূরে আলম সিদ্দীকি, যুবদল নেতা রফিকুল ইসলাম, মুকুল হোসেন, আব্দুর রহিম, সাজ্জাদ আলী,  বজলুজ্জামান, তৌহিদুল ইসলাম, মোবারক আলী, সামছুল আলম, শফিকুল ইসলাম, সুমন, রব্বানী, শাহীন,  অরন্য কুসুম, এম আর ইসলাম রিপন, হারুনুর রশিদ হারুন, একেএম আক্তারুজ্জামান লিটন, মিজানুর রহমান মিন্টু, আরিফুর রহমান মজনু, নজরুল ইসলাম বজলু, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আনজু মন্ডল, শফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, রেজাউল করিম রেজা, ছাত্রদল নেতা রুহুল হাসান রুহিন, আনোয়ার হোসেন টগর, আশরাফুল ইসলাম, চ ল কুমার, মহব্বত আলী, কামরুল ইসলাম, শহিদুল ইসলাম, রিবন, মহিলাদল নেত্রী রোকেয়া তালুকদার, শ্রমিকদল নেতা আজাহার আলী, আব্দুল জলিল মন্ডল, রফিকুল ইসলাম, মিজু আহম্মেদ প্রমূখ। এরপূর্বে জিয়াবাড়ীতে  দেশ-জাতি ও জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এরপর দুপুর ২টায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বগুড়া জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়। এছাড়াও আলোচনা সভা শেষে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বাগবাড়ী বাজারে সন্ধ্যা ৬টায় স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের বীর অধিনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের উপর প্রামান্য চলচিত্র প্রদর্শন করা হয়।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২১  -০১-২০১৭ইং  / মো: হাছিব