মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রায়পুর সাংবাদিক ফোরামের পক্ষ থেকে রায়পুরের এমপি কে ফুলের শুভেচ্ছা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

মনির হোসেন রবিন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলার ডাক বাংলায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর ২ আসনের সাংসদ মোঃ নোমান (এমপি) সাথে রায়পুর সাংবাদিক ফোরামের নব নির্বাচিত নেত্রীবৃন্দ সৌজন্য স্বাক্ষাত করেন। ফোরামের পক্ষ থেকে সংসদ সদস্য ও উপস্থিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এ সময়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে হানী।উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন বাহার, সাবেক পৌর মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ কবির হোসেনসহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের উপদেষ্টা সাঈদ হোসেন নিক্সন, সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মহিউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আবু মুসা মোহন, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন হোসাইন,হারুনুর রশিদ, জহির হোসেন, শরীফ হোসেন, মনির হোসেন, শাহাদাত হোসেন (সাদিক),জাকির হোসেন, রিয়াদ পাটওয়ারী প্রমুখ।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৭-০১-২০১৭ইং/ অর্থ