মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আশা করি সার্চ কমিটি সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের সুপারিশ পেশ করবে : এরশাদ

BenjaminBlumenth ৬৪ বার পঠিত ২ মিনিটের পাঠ
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ গঠিত সার্চ কমিটি প্রসঙ্গে বলেছেন, আমরা নির্বাচন কমিশন গঠনে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছিলাম রাষ্ট্রপতিকে। সার্চ কমিটি গঠনের প্রস্তাব করেছিলাম। জাপা আশা করে গঠিত এই সার্চ কমিটি সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের সুপারিশ পেশ করবে, এবং এই নির্বাচন কমিশনের অধীনেই দেশবাসী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার পাবে।
বৃহস্পতিবার দলের বনানী কার্যালয়ে কয়েকটি দলের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। সভায় বাংলাদেশ আওয়ামী পার্টি, আম জনতা পার্টি, দেশ রক্ষা আন্দোলন, গণতান্ত্রিক ন্যাপ ভাসানী, বিপিডিপি ও গণজাগরণ পার্টির নেতারা উপস্থিত ছিলেন।
এরশাদ বলেন, জাপা সঠিক ধারায় রাজনীতি করার কারণেই বিভিন্ন দল আমাদের সাথে জোটবদ্ধ হওয়ার আগ্রহ প্রকাশ করছে। যারা স্বাধীনতার চেতনা, ধর্মীয় মূল্যবোধ ও প্রকৃত জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাস করে তারা জাপার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে চাচ্ছে। কারণ জাপা হচ্ছে মূল জাতীয়তাবাদি শক্তি। তিনি বলেন, দেশে এখন সুষ্ঠু রাজনৈতিক চর্চা নেই। রাজনীতির নামে একে অপরের প্রতি বাগযুদ্ধে লিপ্ত। দেশ নিয়ে কেউ ভাবে না। রাজনীতির নামে যা চলছে তাতে রাজনীতি এবং রাজনীতিবিদের প্রতি মানুষের আস্থা নষ্ট হচ্ছে। দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতি, মেজর (অব.) খালেদ আখতার প্রমুখ
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২৬ -০১-২০১৭ইং  / মো: হাছিব