লক্ষ্মীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল
মনির হোসেন রবিন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
বিএনপি’র কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর সদর উপজেলা ও পৌর যুবদল।
শুক্রবার বিএনপি’র লক্ষ্মীপুর কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সামাদ স্কুল সম্মুখে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন সদর থানা যুবদলের সভাপতি খালেদ মো: আলী কিরন।এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাশেদুল ইসলাম লিংকন, সদর থানা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক ইব্রাহিম, জাহাঙ্গীর, পৌর যুবদলের সহ-সভাপতি নিজাম উদ্দিন, সাধারন সম্পাদক সোহরাব হোসেন ভুলু, যুগ্ম আহবায়ক হোসেন আহম্মেদ, নিজাম, সহ-প্রচার সম্পাদক শামছুল আহসান মামুন, স্বেচ্ছাসেবক দলের শাহাদাত, পলাশ, পৌর ছাত্রদলের সভাপতি মোছাদ্দেক হোসেন বাবর সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৮-০১-২০১৭ইং/ অর্থ