মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বিজিবি-বিএসএফ মৈত্রী হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩২২ বার পঠিত ১ মিনিটের পাঠ

hand ball
মুক্তিযোদ্ধার কন্ঠঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)-এর মধ্যে এক মৈত্রী হ্যান্ডবল টুর্নামেন্ট আজ এখানে অনুষ্ঠিত হয়েছে।

দিল্লিতে ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বিএসএফ ৪৮-৩১ গোলে বিজিবিকে পরাজিত করে।
এ সময় ভারতীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজ্জু, ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এবং বিএসএফ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিবছর বিজিবি এবং বিএসএফ’র মধ্যে বার্ষিক যৌথ সভায় এ ধরনের একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়ে থাকে।

০৬/০৮/২০১৫ইং / নিঝুম