মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় বিল থেকে যুবতির লাশ উদ্ধার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

ইমরান হোসেন আপন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ 

উল্লাপাড়া থানা পুলিশ বুধবার দুপুরে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর গ্রামের পাশে আঠারো পাইকা বিল থেকে এক যুবতির লাশ উদ্ধার করেছে। লাশের পরিচয় জানা যায় নি। যুবতিটির বয়স হবে ২০/২১ বছর। তার পরনে ছিল লাল ছিট কাপড়ের ছালোয়ার কামিজ। গায়ের রং ফর্সা। গায়ে কোন আঘাতের চিহ্ন নেই।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক পবিত্র কুমার মুক্তিযোদ্ধার কন্ঠকে জানান, যুবতিকে অন্য কোথাও হত্যা করে লাশ কতিথ বিলে ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশের ধারণা। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০১-০২-২০১৭ইং/ অর্থ