মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

লক্ষ্মীপুরে ব্যবসায়ী পরিবারের উপর হামলা, আহত-২

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬১ বার পঠিত ২ মিনিটের পাঠ

মনির হোসেন রবিন, লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন দেওপাড়া গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে অতর্কিত হামলায় দুই জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, রফিকুল আলমের ছেলে কামরুল আলম শাহিন (২৪), মৃত আব্দুল আজিজ মাষ্টারের ছেলে রফিকুল আলম (৫৬) ।এ ঘটনায় ২৮ জানুয়ারি শামসুল আলম সোহেল বাদী হয়ে একই গ্রামের আবুল কাশেম বাচ্চুর ছেলে সুমন (২৮) কে প্রথম আসামী করে ৫ জনের নামে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যাহার নং- ১২ তাং- ২৮/০১/১৭ ইং। এর আগে শনিবার ( ২৮ জানুয়ারি) সকালে একই গ্রামের করিম উদ্দিন মোল্লা বাড়ীতে এ ঘটনা ঘটে। মামলার অন্যান্য আসামীরা হলেন, দেত্তপাড়া গ্রামের মৃত- আব্দুল হামিদ মাষ্টারের ছেলে আবুল কাশেম (৬০), আবুল কাশেম বাচ্চুর ছেলে বিপ্লব (৩৮), আশরাফ আলীর ছেলে সুমন (৩০), মৃত- নুরুল আনোয়ারের ছেলে রাজু (২৭)।মামলা এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে আসামীদের সাথে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জের ধরে বাদীর পিতা ও ভাই বাজারে যাওয়ার সময় ৫/৬ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে অতর্কিত ভাবে হামলা চালায়। এতে কামরুল আলম শাহিন (২৪) ও রফিকুল আলম (৫৬) গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সাহায্যে বাদী গিয়ে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। মামলায় আরো উল্ল্যেখ করা হয়েছে যে, এক পর্যায়ে আসামীরা আহতদের থেকে মোবাইল, নগদ অর্থ হাতিয়ে নেয় । বর্তমানে মামলা তুলে নিতে আসামীরা বিভিন্ন ভাবে হুমকী ধুমকী দিচ্ছেন বলেও জানান মামলার বাদী।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০২-০২-২০১২ইং/ অর্থ