লক্ষ্মীপুরে মিনি বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নারী শিশুসহ আহত ২০
মনির হোসেন রবিন , লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে যাত্রীবাহী মিনি বাস ও পাহাড়ট্রিলার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কের শাকচর সারকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন, সফিক (২৩), সালমা (০৮), আমেনা (২৭), মুরশিদা (৩৮), জরিনা (২৫) রিফাত (১০) আলেয়া (৩৩) মোবাশ্বেরা (৪৮) সাকিরা (৫০)। বাকিদের নাম পরিচয় জানা যায়নি। এদের প্রত্যেকে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরপানউল্যা গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে চালকসহ ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, সুন্নী এসতেমা উপলক্ষ্যে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে কয়েকজন যাত্রী নিয়ে আমিন পরিবহন নামের একটি বাস লক্ষ্মীপুরের মটবী এলাকার সাইফিয়া দরবার শরীফ যাচ্ছিল। এ সময় যাত্রীবাহী মিনি বাসটি ঘটনাস্থল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাহাট্রিলার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি দুমড়ে মুছড়ে যায়। এ সময় নারী ও শিশুসহ বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৩-০২-২০১৭ইং/ অর্থ