মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পৌর মেয়রের গুলিতেই সাংবাদিক শিমুলের মৃত্যু–দাবি সংসদ সদস্যের

Muktijoddhar Kantho ৬০ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের (৪২) মৃত্যু পৌর মেয়র হালিমুল হক মিরুর গুলিতেই হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। তবে মেয়রের দাবি, গুলিতে নয়, ককটেলের আঘাতে শিমুল মারা গেছেন।
এদিকে, শিমুলের নিহত হওয়ার ঘটনায় শাহজাদপুরে শনিবার (৪ ফেব্রুয়ারি) আধাবেলা হরতাল পালিত হয়। সাংবাদিক শিমুল হত্যা ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত চারজনকে গ্রেফতারের খবর পাওয়া গেছে বিভিন্ন সূত্রে। সাংবাদিক শিমুলের মৃত্যুর পর থেকেই মেয়র মীরু আত্মগোপনে চলে গেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তার বেশির ভাগ সমর্থক ও আত্মীয়স্বজন এলাকা ছাড়া।

উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি দুপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালীন ছবি তুলতে গিয়ে গুলিবিদ্ধ হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। এরপর শুক্রবার বগুড়া থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে দুপুরে তার মৃত্যু হয়। এদিন সন্ধ্যায় খবরটি জেনে মুর্ছা যান তার নানী। পরে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৪-ফেব্রুয়ারি-২০১৭ইং/নোমান