সাংবাদিক শিমুল হত্যাকারীদের শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে সাংবাদিকদের মানববন্ধন
মনির হোসেন রবিন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
পেশাগত দায়িত্ব পালনকালে গত বৃহস্পতিবার শাহজাদপুরে আওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুর শর্ট গানের গুলিতে সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুলের মৃত্যু হয়।এ হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শস্তির দাবিতে রবিবার সকাল ১১ টায় লক্ষ্মীপুর স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত একঘণ্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।মানববন্ধনে বক্ত্যব রাখেন, রায়পুর পৌর আওয়ামীলীগের আহবায়ক কাজী জামশেদ কবির বাক্কী বিলল্লাহ, সাংবাদিক কামাল হোসেন, জহিরুল ইসলাম, মাহবুবুল আলম ভূঁঞা, সাইফুল ইসলাম স্বপন, সাইদুল ইসলাম পাবেল, আলী হোসেন, আতাউর রহমান মনির এই সময় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি দৈনিক সবুজ জমিনের সম্পাদক আফজাল হোসেন সবুজ সাধারণ সম্পাদক ও নতুন পথ ও নতুন সংবাদ পত্রিকার সম্পাদক বিএম সাগর কালের প্রত্যাশার নির্বাহি সম্পাদক সাজ্জাদুর রহমান ফরহাদ প্রমূখ।মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে সাংবাদিক শিমুল হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শস্তি দিতে হবে। নইলে রাজপথে নামতে বাধ্য হবে সাংবাদিকরা। সাংবাদিক নির্যাতন ও হত্যার কোন বিচার হয় না। বিচার না হওয়ার কারনে বারবার নির্যাতিত হচ্ছেন সাংবাদিকরা। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৫-০২-২০১৭ইং/ অর্থ