সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
আজিজুল হাই সোহাগ, ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
দৈনিক সমকালের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের নৃশংস হত্যাকাণ্ডে সারা দেশেরমত ঈশ্বরগঞ্জের সাংবাদিক সমাজ বিক্ষুব্ধ ও প্রতিবাদমূখর। ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাব গতকাল রবিবার দুপুরে ময়মনসিংহ – কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলা পরিষদের সামনে মানব বন্ধন করে। ক্লাব সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে হত্যাকরীদের ফাঁসির দবী জানিয়ে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম তালুকদার, সিরাজুল ইসলাম নয়ন, মোঃ সেলিম, নীলকণ্ঠ আইচ মজুমদার প্রমূখ।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৫-০২-২০১৭ইং/ অর্থ