মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন চাচা –ভাতিজা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭০ বার পঠিত ৩ মিনিটের পাঠ

মনির হোসেন রবিন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

জমে উঠেছে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন। হাফিজ -নয়ন কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে সভাপতি পদে সরকার দলীয় পিপি এড.জসিম উদ্দিন, আবুল বাসার, বিএনপি সমর্থিত এড.আজগর হোসেন প্রতিদ্বন্িদ্বতা করার ঘোষনা দিয়ে আইনজীবীদের দুয়ারে দুয়ারে ভোট প্রার্থনা করছেন বিজয়ের এর লক্ষ্যে। এদিকে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সামিতি নির্বাচনে প্রার্থী হয়েছেন সাঃসম্পাদক পদে এড.নুরুল হুদা পাটোয়ারী, বিএনপি সমর্থিত এড.হাবিবুর রহমান, আঃলীগ সমর্থিত এড.ফিরোজ আলম। নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন এড.জুহুর লাল ভৌমিক। কার্যকারী সদস্য পদে নবীন আইনজীবী এড.রেজাউল করিম রাজু পাটোয়ারীও প্রার্থীতা ঘোষনা করেছেন। তরুন আইনজীবী হিসেবে তার রয়েছে লক্ষ্মীপুর জুড়ে খ্যাতি। সাঃ সম্পাদক প্রার্থী তার চাচা নুরুল হুদা পাটোয়ারীর হাত ধরেই আইন পেশায় আসা। এত তরুন বয়সে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে বলেন, তরুনরাই বর্তমান ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আইনজীবী সমিতিকে আরো গতিশীলতা করতে হলে অবশ্যই তরুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। প্রবীণ ও তরুন মিলে এগিয়ে যাবে লক্ষ্মীপুর আইনজীবী সমিতি। সাঃসম্পাদক পদপ্রার্থী এড.নুরুল হুদা পাটোয়ারী ভোটের মাঠে এগিয়ে থাকলেও শক্তি প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছে সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য এড.ফিরোজ আলম। তাই দুজনেরই বিজয়টা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। নুরুল হুদা পাটোয়ারী জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করে বলেন, রাজনীতি করি মানুষের জন্য তেমনি আইনজীবী সমিতিতে নির্বাচিত হলে মানুষকে সেবার পরিধি আরো বাড়িয়ে দিতে পারবো। সভাপতি পদপ্রার্থী পিপি জসিম উদ্দিন বলেন ভোটের মাঠে আমি সব সময় চ্যালেঞ্জ হিসাবেই নেই। জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে মুক্তিযোদ্ধের সপক্ষের আইনজীবীরা ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে বিজয়ী হবো। বিএনপি সমর্থিত এড.আজগর হোসেন বলেন, ২৩ তারিখেই আমরা জবাব দিবো ভোটের মাঠ আমাদেরই। সকল অন্যায়, দুঃশাসনের বিরোদ্ধে হবে আমাদের জয়।বিজয়ীর ব্যাপারে আমি শতভাগ বিশ্বাসী। নির্বাচনে হাফিজ -নয়ন কেউ প্রার্থীতা না দেয়ায় অনেকেই অবাক হয়েছে। গত বছর আইনজীবী সমিতি ভবন তৈরি, এজলাস ভাংচুর সহ নানাবিধ আলোচনার শীর্ষে ছিলো লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি। আদালতের নির্দেশে সেই ভবন ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছিলো। ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে বিশাল বহর। নির্বাচন কমিশনার জুহুর লাল ভৌমিক বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু হওয়ার বিকল্প নেই। কোন অনিয়মের কাছে মাথা নোয়াবো না। সহনশীল আচারনবিধি মেনেই সবাই নির্বাচন করবে এটিই প্রত্যাশা। তিনি জানান ফরম জমা দেয়ার শেষ তারিখ ৬ তারিখ। প্রত্যাহার ও বাচাই পর্বের শেষ তারিখ ১৬ তারিখ। ২৩ ই ফ্রেব্রুয়ারি অনুষ্ঠিত আইনজীবী সমিতি নির্বাচন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৭-০২-২০১৭ইং/ অর্থ