যশোরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনা
মোঃ আবু বকর ছিদ্দিক, শার্শা (যশোর) প্রতিনিধি ॥
বাগআঁচড়ার বসতপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ১জন নিহত ও ১জন মারাত্নক জখম হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানায় বুধবার সকাল ৯ টার দিকে আশানুর ও আব্দুল্লাহ মোটরসাইকেল যোগে গোগা থেকে বাগআঁচড়া অভিমুখে আসছিল। এসময় গোগা অভিমুখে একটি বালু বোঝায় ট্রাক যশোর ট-১১-১৩৭০ বসতপুর নাপতি পাড়া নামক স্থানে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয় এতে ঘটনা স্থলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আশানুর (২৫) ঘটনা স্থলে নিহত হয় ও আব্দুল্লাহ (২৬) মারাত্নক জখম হয়। আশানুর গোগা গ্রামের আলাউদ্দীনের পুত্র এবং আব্দুল্লাহ একই গ্রামের আজিবার রহমানের পুত্র। আব্দুল্লাহকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে, তার অবস্থা আশংকাজনক। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। এব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান বিষয়টি স্থানীয় ভাবে মিমাংশা করা হয়েছে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৮-০২-২০১৭ইং/ অর্থ