রায়পুরে মহিলা কলেজে পিঠা উৎসব ও পুরুস্কার বিতরণ
মনির হোসেন রবিন, লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুরে আজ বৃস্পতিবার দুপুরে মহিলা কলেজে বার্ষিক ক্রিড়া, পিঠা উৎসব পুরুস্কার বিতরণ ও সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সাবেক ভিপি মোঃ জাকির হোসেন হাওলাদার এর স ালনায় সাবেক পৌর মেয়র ও কলেজ দাতা সদস্য এবিএম জিলানীর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ২ আসনের সাংসদ মোহাম্মদ নোমান এমপি। বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার, রায়পুর রুস্তুম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মামুনুর রশিদ, মাহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, পৌর আ’লীগ আহ্বায়ক বাক্কি বিল্লাহ, কলেজের বিদ্যুৎসায়ী সদস্য বিএনপি নেতা হোসেন আহাম্মদ বাহাদুর, প্রফেসর দিলীপ কুমার পাল প্রমুখ। বক্তব্য রাখেন মহিলা কলেরে অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, প্রভাষক মাজহারুল আনোয়ার টিপু। বক্তারা ছাত্রীর ফলাফলে সন্তষ প্রকাশ করেন এবং বলেন রায়পুর মহিলা কলেজকে অতিদ্রুত সরকারি করণে কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য সংসদ সদস্য প্রতি জোর দাবি জনান।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম মিন্টু, সম্পাদক দুলাল ভূঁইয়া, রায়পুর সাংবাদিক ফোরামের সভাপতি দেলোয়ার হোসেন মৃধা, সহ সভাপতি মহি উদ্দিন মিলন, সাংবাদিক মনির হোসেন রবিন, এম আর সুমন, ছৈয়দ আহাম্মদ সহ অন্যান্যরা ।
আগত অতিথিবৃন্দ প্রথমেই পিঠা উৎসবে বিভিন্ন স্টল পরিদর্শন করেন বাঙ্গালী সংস্কৃতির নানা রকম পিঠা আয়োজন করার জন্য কলেজ ছাত্রীদেরকে ধন্যবাদ জানান। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও পুরুস্কার বিতরণ করা হয়। মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৯-ফেব্রুয়ারি-২০১৭ইং/নোমান