মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

লক্ষ্মীপুর সদর উপজেলায় ঢাকা আহ্ছানিয়া মিশনের ডাম সিএলসি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার।

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৭ বার পঠিত ৩ মিনিটের পাঠ

মনির হোসেন রবিন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ 

লক্ষ্মীপুরে শনিবার (০৯ ফেব্রুয়ারী) ঢাকা আহ্ছানিয়া মিশনের ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে শরিয়ত উল্লা সমাজ ৫৬০নং শিশু শিখন কেন্দ্র পরিদর্শন করলেন লক্ষ্মীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ নুরুজ্জামান । পরির্দশন কালে আরো উপস্থিত ছিলেন শিশু শিখন কেন্দ্রের সভাপতি মোঃ নুরুল আমিন, ঢাকা আহ্ছানিয়া মিশন ডাম-সিএলসি প্রকল্পের লক্ষ্মীপুরে এরিয়া ম্যানেজার মোঃ আসাদ উল্ল্াহ, টেকনিক্যাল অফিসার মোঃ ওসমান গনি ও মোঃ জুবায়ের হোসেন উপস্থিত ছিলেন। পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ নুরুজ্জামান শিক্ষার্থীদের অগ্রগতি যাচাই করেন ও শিক্ষার্থীদের সহপাঠ্যক্রমিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। শিশু শিখন কেন্দ্রটি সুসজ্জিত ও শিখন সহায়ক পরিবেশের ভুয়সী প্রসংশা করেন। তিনি মাল্টিগ্রেড পদ্ধতিতে শিক্ষাদানের উপযোগীতা সম্পর্কে বলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের মাল্টিগ্রেড শিক্ষণ শিখন পদ্ধতি যুগোপযোগী ও সকল শিক্ষার্থীদের অগ্রগতি অর্জনে সক্ষম । শিশুদের ছড়া , গান ,অভিনয় ,পড়াশুনা ,এই সব দেখে তিনি খুবই মুগ্ধ হন। তিনি শিক্ষার মান ও অগ্রগতি ,পরিবেশ এবং উপস্থিতি দেখে প্রশংসা ও সন্তোষ্টি প্রকাশ করেন। এবং তিনি বলেন ঢাকা আহ্ছানিয়া মিশনএর শিশু কেন্দ্রটি পরিদর্শন করে আমি খুবেই আনন্দিত, শিশু শিখন কেন্দ্র টি খুবই পরিস্কার পরিচ্ছন্ন ও সুন্দরভাবে সাজনো ছিল। উক্ত শিশু শিখন কেন্দ্র থেকে ২০১৬ সালে পিইসিই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং উত্তীর্ণ শিক্ষার্থীরা কোন বিদ্যালয়ে ভর্তি হয়েছেন, নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে কিনা তার খোঁজ খবর নেন। তিনি পিইসিই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পড়ালেখা চলমান রাখার নির্দেশ দেন। লক্ষ্মীপুর জেলার ঢাকা আহ্ছানিয়া মিশন ডাম সিএলসি প্রকল্প ২টি উপজেলায় তথা, রায়পুর ও লক্ষ্মীপুর সদর কার্যক্রম চলমান । লক্ষ্মীপুর সদর উপজেলার ৭টি ইউনিয়নে প্রকল্পের কার্যক্রমের মধ্যে রয়েছে শিশু শিখন কেন্দ্র, প্রি প্রাইমারী কার্যক্রম, মা সাক্ষরতা অভিযান, গণকেন্দ্র, শিক্ষা সহায়ক কেন্দ্র, আরএফসি ও শিশু বিকাশ কেন্দ্র ইত্যাদি ।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৯-০২-২০১৭ইং/ অর্থ