মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সিরাজগঞ্জ চৌহালীতে ভুয়া মুক্তিযোদ্ধার নামে ভাতা উত্তোলন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

ইমরান হোসেন আপন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার হিজুলিয়া গ্রামের এস এম তায়েজউদ্দিন আহমেদের ছেলে এস এম আঃ আলিম (সুম্বদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রত্যয়ন পত্র) নামে এক ব্যক্তি রুপালী ব্যাংক শিওরক্যাশ মোবাইল ব্যাংকিং একাউন্ট ফরম এন আই ডি নং ৮৮১২৯২১১৯৮৫, মোঃ আব্বাস আলী, পিতা মৃত তায়েজউদ্দিন,মাতা মৃত ছকিনা খাতুন,জন্ম তারিখ ০১,০১,১৯৫২. তিনি মুক্তিযোদ্ধার নামে ভাতা/টাকা উত্তোলন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। হিজুলিয়া গ্রামের আবুল বাশার ও আব্দুল লতিফ নামে ২ ব্যাক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌহালী সিরাজগঞ্জ বরাবরে, একই ব্যাক্তির দুই নাম ২টি জন্ম তারিখ একজন ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে অভিযোগ করেছেন। অনুলিপি ,উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার,উপজেলা সমাজসেবা কমূকত’া ও উপ্েজলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি । এ ব্যাপারে মোঃ আব্বাস আলীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। চৌহালীতে মুক্তিযোদ্ধা যাচাইবাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী জসিমউদ্দিন বলেন, আব্বাসর বিরুদ্ধে লিখিত অবিযোগ পেয়েছি তবে বিষয়টি খতিয়ে দেখব। মুক্তিযোদ্ধার সময় তার বয়স ছিল ১০ বছর বিষয়টি কর্তৃপক্ষের খতিয়ে দেখার জন্য এলাকাবাসির জোর দাবি।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৯-০২-২০১৭ইং/ অর্থ