ঈশ্বরগঞ্জে বসন্ত উৎসব
আজিজুল হাই সোহাগ, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ফুল ফুটু্ক আর নাই ফুটুক আজ বসন্ত। ঋতুরাজ বসন্তকে বরণ করতে উপজেলা পরিষদ এক উৎসবের আয়োজন করে।সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উৎসবে শুভেচ্ছা বক্তব্য ইউ এন ও রাজিব কুমার সরকার। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছফিউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে গান ও নাচ পরিবেশন করে। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার নানা বয়সী নারী-পুরুষ শিশুরা বাসন্তী সাজে উৎসবে সমবেত হয়।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৩-০২-২০১৭ইং/ অর্থ